মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

রাশিয়ায় ছয় ব্রিটিশ কূটনীতিকের স্বীকৃতি বাতিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক :গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় ছয়জন ব্রিটিশ কূটনীতিকের স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই ঘটনাকে নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)।

রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক হুঁশিয়ারির পর নেওয়া হয়েছে। ওই বার্তায় তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছিলেন।

পুতিন সতর্ক করে বলেন, যদি ন্যাটো ইউক্রেনকে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ওপর হামলার অনুমতি দেয়, তবে মস্কো কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। এরই অংশ হিসেবে ব্রিটিশ কূটনীতিকদের কার্যক্রম সন্দেহজনক বলে আখ্যায়িত করে তাদের স্বীকৃতি বাতিল করা হয়।

 

যুক্তরাজ্যের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লর্ড পিটার রিকেটস জানান, রাশিয়া যুক্তরাজ্যের ইউক্রেনে অস্ত্র সরবরাহকে হুমকি হিসেবে দেখছে। এবং সেই কারণেই ব্রিটিশ কূটনীতিকদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে রুশ নিরাপত্তা সংস্থার অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন লর্ড পিটার।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ব্রিটিশ কূটনীতিকরা ভিয়েনা কনভেনশনের শর্ত লঙ্ঘন করেছেন এবং রাশিয়ার জনগণের বিরুদ্ধে কাজ করছেন। এফএসবির মূল্যায়নের সঙ্গে তার মন্ত্রণালয় একমত বলেও জানান তিনি।

 

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit