রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : গণ অভ্যুত্থানের প্রেরনায় শহীদ পরিবারের সাথে সাক্ষাত এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জয়পুরহাটে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জয়পুরহাটের আয়োজনে শুক্রবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে এ মত বিনিময় সভায় রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি ও জয়পুরহাটে নিহত এবং আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম সহ অন্যান্য প্রতিনিধিগণ বক্তব্য দেন।সভায় ব্ষৈম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে ক্ষতি পুরুন দেয়ার জন্য সরকারের নিকট দাবী জানান বক্তারা।অনুষ্ঠান শেষে জয়পুরহাট জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে দেখা করে খোজ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit