বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

মাটিরাঙ্গায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : জেলার মাটিরাঙ্গা উপজেলায় তাইন্দং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল করিম সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে মিছিল নিয়ে তাইন্দং বাজারে গিয়ে সমাবেশ করে। এ সময় বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সাথে আন্দোলনে সামিল হয় সাবেক শিক্ষার্থীরা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল করিম সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, এক প্রশ্ন দিয়ে একাধিক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক দশকেরও বেশী সময় ধরে বিদ্যালয়ের কমিটি না করা ও সহকারী প্রধান শিক্ষক হয়েও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ আকড়ে রাখার অভিযোগ আনা হয়েছে।
শিক্ষার্থী নুসরাত জাহান ইরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন মো. রেজাউল করিম সরকার। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, অনিয়মসহ নানা অনিয়ম দুর্নীতি করেন তিনি।সাবেক শিক্ষার্থী মো. শাহিন আলম জানান, মো. রেজাউল করিম সরকার নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে এক দশকের বেশী সময় ধরে বিদ্যালয়ের নিয়মিত কমিটি না করা, প্রধান শিক্ষক নিয়োগ না দেয়া, ক্ষমতার অপব্যবহার করে অভিভাবকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন।
স্থানীয় শিক্ষার্থী অভিভাবক মো. নুরুল ইসলাম বলেন, ওই শিক্ষক প্রায়ই অভিভাবকদের সাথে খারাপ আচরণ করতেন। অতিরিক্ত ফি নেয়া তার অভ্যাসে পরিণত হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি গত ১৫ বছর ধরেই বিদ্যালয়কে নিজের পৈত্রিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার ক্ষমতার কাছে গত ১৫ বছরে নির্বাচিত জনপ্রতিনিধিরাও জিম্মি ছিল।তাইন্দং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) মাকসুদুর রহমান বলেন, দীর্ঘ বছরেও বিদ্যালয়ে নিয়মিত কমিটি না করে নিজের একক আধিপত্য কায়েম করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল করিম সরকার। তার কাছে শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্চিত হওয়া নিয়ম ছিল। কোন কাজেই শিক্ষকদের সাথে পরামর্শ করার প্রয়োজন মনে করতে না।
তাইন্দং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল করিম সরকার স্কু‌লে অনু‌স্থিত থাকায় একা‌ধিক বার মোবাইল ফোনে কল করেও সং‌যোগ না পাওয়ায় বক্তব‌্য নেয়া সম্ভব হয়নি।মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শরীফুল ইসলাম বিদ্যুৎ  বলেন, বিষয়টি আমি জেনেছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কোন অনিয়ম থাকলে বিভাগীয় তদন্তের মাধ্যমে  ব্যবস্থা নেয়া হবে। 

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit