মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে বামুনিয়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ৫নং বামুনিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা ও কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে শুরু করে ইউনিয়নের বামুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন ওয়ার্ডের দলীয় কর্মীরা শ্লোগান নিয়ে সভা স্থলে জড়ো হয়। পরে এক আলোচনা সভায় ইউনিয়ন যুবদলের আহবায়ক মোজাদ্দেদ আলফে সানী’র সভাপতিত্বে সদস্য রেজোয়ন কবির সেনা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা যুবদলের সাধরণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহাদাত হোসেন চৌধুরী। প্রধান বক্তা উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখারুল আলম তিতুমীর, বিশেষ বক্তা সদস্য সচিব শাহিন আলম শান্ত।

অনুৃষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, রায়হান করিম বাবু, রকিবুল ইসলাম বাবু, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান, বামুনিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক স্বপন মিয়া সুজন, জোড়াবাড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক রবিউল আলম ভুট্টু, যুবনেতা লেলিন ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল মহিলাদল সহ সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। গণহত্যাকারী সাবেক প্রধান মন্ত্রী খুনি হাসিনাসহ তার দোসরদের দ্রুত বিচারের জোর দাবী করেন এবং আগামী সংসদ নির্বাচনে ডোমার-ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit