মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

সামরিক আদালতে বিচার প্রশ্নে ইমরানের পিটিশন: ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদ হাইকোর্ট পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আদালতে করার বিষয়টি স্পষ্ট করতে। গত বছরের ৯ মে দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দাবি করেছেন, তাকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে।

ইমরান খান আরও অভিযোগ করেছেন, ৯ মের ঘটনায় সামরিক আদালতে তার বিচার নিশ্চিত করতে, সাবেক আইএসআই প্রধান জেনারেল (অব.) ফাইজ হামিদকে রাজসাক্ষী হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার এ বিষয়ে স্ববিরোধী বক্তব্য দিচ্ছে। একদিকে তারা ইমরান খানের বিচার প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতা দেখালেও, অন্যদিকে সামরিক বাহিনীর মুখপাত্রও সামরিক আদালতে বিচারের ইঙ্গিত দিয়েছেন।

এই পরিস্থিতিতে ইমরান খান আগে থেকেই আদালতে পিটিশন করেন, যা গতকাল ইসলামাবাদ হাইকোর্টে বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব গ্রহণ করেন। কেন্দ্রীয় সরকারকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

৯ মের সহিংসতার পর সামরিক স্থাপনাগুলোতেও হামলা হয়, যা এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইমরান খানের গ্রেফতারের পর থেকেই এই বিষয়গুলোতে জটিলতা তৈরি হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit