বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে কী বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে কিনা, চাইলেও ভারত কী করবে অর্থাৎ তারা হাসিনাকে ফেরত পাঠাবে কিনা; এমন নানা বিষয়ে চলছে আলোচনা। এর মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।


সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর (ভারত থেকে) বিষয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান, ‘বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে, তারা শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে। ভারত কি সেই অনুরোধ বিবেচনা করবে?’
জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি। এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়।

এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারতে কেউই তার (শেখ হাসিনার) অবস্থানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আমরা তাকে ফেরাতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে তিনি কথা বলছেন, যা সমস্যার। তিনি চুপ থাকলে আমরা ভুলে যেতাম; মানুষ এটাকে ভুলে যেত। কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না।

ড. ইউনূস আরও বলেন, ‘তাকে (শেখ হাসিনা) ফিরিয়ে আনতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন, এখানে সবার সামনে তার বিচার করতে হবে।’

সূত্র: এএনআই

 

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit