বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ!

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃতদেহ উদ্ধার 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি ফ্ল্যাটে একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিবেশীরা বলছেন, দাম্পত্য কলহের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকায় এম এ হাসান বাচ্চুর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া এলাকার এম এ হাসান বাচ্চু (৫৫), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫) ও তাদের শিশু মেয়ে মোছা. জান্নাতী (৪) 
এলাকাবাসি জানায়, বাচ্চু তার স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে তাদের চারতলা বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে থাকতেন। আরেকটি কক্ষে ১৮ বছর বয়সী তার বড় ছেলে থাকেন। সকালে হঠাৎ চারতলা থেকে তার বড় ছেলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং বাচ্চুর দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙ্গে ভিতরে তিনজনের নিথর দেহ দেখতে পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের প্রতিবেশী ফরিদা বেগম বলেন, সকাল বেলা স্বপ্না আমার সাথে কথা বলে তার মেয়েকে নিয়ে বাড়ির পাশে স্কুলে নিয়ে যায়। ১০ টার দিকে মেয়েকে নিয়ে ফিরে আসে স্বপ্না। এসময় বাচ্চু ও তার স্ত্রী স্বপ্নাসহ ছেট মেয়ে কক্ষের ভিতর দরজা আটকে দিয়েই ছিলো। পাশের কক্ষে তাদের বড় ছেলে ঘুমাচ্ছিলো। হঠাৎ তাদের বড় ছেলে কক্ষের দরজার নিচ দিয়ে ধোয়া বের হতে দেখে চিল্লাচিল্লি শুরু করে সবাইকে বাঁচানোর জন্য ডাকতে থাকে। পরে আমি গিয়ে আরও লোকজন ডেকে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করি বাচ্চু ও তার স্ত্রীসহ ছোট সন্তানকে বিছানার উপর পড়ে থাকতে দেখি। এসময় বিছানার জাজিমে আগুন ও ধোয়ার কারণে কেউ সহজে ভিতরে ঢুকতে পারছিল না। পরে তাদের বাড়ির পাশে হাসপাতালে নেয়ার আগেই তিনজন মারা যায়।
তিনি আরও জানান, বাচ্চু ও তার স্ত্রীর মধ্যে কোন ঝামেলা হয়েছিল মনে হচ্ছে।  যে কারণে কক্ষের ভিতরে তারা নিজেরাই এই ঘটনা ঘটাইছে। বাচ্চুর গালে ধারালো অস্ত্রের জখমও দেখেছি। তাছাড়াতো আর কোন কারণ দেখি না। এদিকে, ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ঘটনাস্থলে র‍্যাবের সদস্যরা উপস্থিত হন। তবে বিকেল ৩ টা নাগাদ ঘটনাস্থলে পুলিশের কোন সদস্যকে সেখানে দেখা যায়নি। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ভাদাইলে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit