বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

মার্তিনেসের বিরুদ্ধে চড় মারার অভিযোগ টিভি ক্যামেরাম্যানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্তিনেস। বিশ্বকাপ ফাইনালে তার হাত ধরেই শিরোপা নিজেদের করেছে দলটি। কিন্তু পেনাল্টি চলাকালীন এবং ম্যাচ পরবর্তী অশালীন অঙ্গভঙ্গির কারণে সমালোচিত হয়েছেন তিনি। লম্বা সময় পার হলেও এসব কারণে বার বার খবরের শিরোনাম হচ্ছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।  

এবার মার্তিনেস খবরের শিরোনাম হয়েছেন এক টিভি ক্যামেরাম্যানকে চড় মারার অভিযোগে। কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ২-১ ব্যবধানে হারার পর এমন কাণ্ড ঘটান বলে অভিযোগ উঠেছে আর্জেন্টাইন গোলরক্ষকের বিরুদ্ধে। জনি জ্যাকসন নামের ওই ক্যামরামানের অভিযোগ, ম্যাচ শেষে বাঁশি বাজার পর মার্তিনেসের কাছে যাওয়ার পর চড় মারা হয় তাকে।

ওই ক্যামেরাম্যান বলেন, ‘আচমকা তিনি (মার্তিনেস) আমাকে চড় মেরে বসেন। আমার খুব রাগ হচ্ছিল, খুবই রাগ হচ্ছিল। আমি তার মতোই নিজের কাজ করছিলাম। তিনি খেলছিলেন আর আমি আমার ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম। ’

তবে এমন কাণ্ডের পরও মার্তিনেসকে বিনয়ের সহিত এগিয়ে যাওয়ার কথা বলেছেন জ্যাকসন। তিনি বলেন, ‘দিবু (মার্তিনেস), আমার ভাই, কেমন আছো? আমি জনি জ্যাকসন, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দিন যে ক্যামেরাম্যানকে তুমি আক্রমণ করেছিলে। আমি বলত চাই যে সবকিছু ঠিক আছে, আমার ভাই। সবাই তার জীবনে একটি হলেও ম্যাচ হারে। এই হার তোমার কাছে পরিষ্কারভাবে অনেক কিছু। তবে এগিয়ে যাও, দিবু। ’

এদিকে জ্যাকসনকে চড় মারার অভিযোগে মার্তিনেসকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে কলম্বিয়ার ক্রীড়া সাংবাদিকদের অ্যাসোসিয়েশন-এসিওআরডি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘দেশের সাংবাদিকদের কর্তৃপক্ষ হিসেবে এসিওআরডি চায়, ফিফা যেন এমিলিয়ানো দিবু মার্তিনেসকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, যিনি নতুন প্রজন্মের জন্য কোনো আদর্শ নন। ’

অবশ্য এই ঘটনা নিয়ে মার্তিনেস, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন অথবা কনমেবল এখনও কোনো বক্তব্য দেয়নি।

 

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit