বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কার করা হবে: উপদেষ্টা নাহিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ :  তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। পরিকল্পনার মধ্যে সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কারে উদ্যোগ নেওয়াসহ অনলাইন নিউজ পোর্টালের লাইসেন্স দেওয়ার নীতিমালা যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর, সংস্থার নেওয়া আগামী ১০০ দিনে গণমাধ্যম ইস্যুতে কর্মপরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে-স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ গ্রহণ করা। গণমাধ্যমকর্মী (চাকরির শর্ত) আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ। সম্প্রচার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে৷ গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইন, বিধি ও নীতিমালার প্রয়োজনীয় সংস্কার করা হবে।

এছাড়াও সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কারে উদ্যোগ গ্রহণ করা হবে। অনলাইন নিউজপোর্টালের লাইসেন্স দেওয়ার নীতিমালা যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। তথ্য অধিকার আইন ২০০৯ এর কতিপয় ধারা সংশোধন করে যুগোপযোগী করার কথাও জানান উপদেষ্টা নাহিদ।

 

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit