বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচের পেনাল্টি নিয়ে বিতর্ক কেন, কী ঘটেছিল?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : কলম্বিয়ার স্তাদিও মেত্রোপলিতানোতে সফরকারী আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় স্বাগতিকরা। প্রথমার্ধে ইয়ারসন মস্কুয়েরার গোলে এগিয়ে যায় কলম্বিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা সেই গোল শোধ করে নিকোলাস গঞ্জালেসের গোলে। কিন্তু ৬০ মিনিটে হামেস রদ্রিগেসের গোলে জয় নিশ্চিত হয় কলম্বিয়ার।

তবে কলম্বিয়ার পাওয়া সেই পেনাল্টি বিতর্কের জন্ম দেয়। ওতামেন্ডি যখন কলম্বিয়ার খেলোয়াড়কে ফাউল করেন, তখন সরাসরি পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। মিনিটখানেক পরে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় কলম্বিয়া। রেফারির এমন সিদ্ধান্তকে বিতর্কিত বলে মনে করছেন আর্জেন্টিনা সমর্থকরা।

কিন্তু এখানে বিতর্কের কিছু নেই। কলম্বিয়ার পেনাল্টি পাওয়ার সময় মাঠের রেফারির সঙ্গে ভিএআরে থাকা ম্যাচ অফিশিয়ালসদের কথোপকথন প্রকাশ পেয়েছে। সেখানে ভিএআর রুমে থাকা ম্যাচ অফিশিয়ালস মাঠে থাকা রেফারি পিয়েরো মাজাকে বলেন, ‘ডিফেন্ডার (ওতামেন্ডি) বলটিকে স্পর্শ করেননি এবং তিনি পা উঁচিয়ে প্রতিপক্ষকে ফাউল করেছে।

ফলে এটি কলম্বিয়ার পেনাল্টি।’শেষ পর্যন্ত ঐ পেনাল্টিই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। তবে ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ এর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, রেফারির এমন বিতর্কিত পেনাল্টি ম্যাচের ফল গড়ে দিয়েছে।

স্ক্যালোনি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা হয়তো জিততে পারতাম, কিন্তু হঠাৎ রেফারি পেনাল্টির বাঁশি বাজালেন, এরপর আর খুব বেশি খেলার ছিল না আমাদের। আমি শুধু একটি জিনিসই তাকে (রেফারি) এবং মুনোজকে বলতে চাই, যিনি মাঠে একমাত্র খেলোয়াড় যিনি প্রতিবাদ জানাননি। তাদেরকে অভিনন্দন, যারা পেনাল্টি উপহার দিয়েছেন এবং আর কিছুই বলার নেই।’ 

 

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit