বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখে দরজা ভেঙে মিলল তিনজনের নিথর দেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : সাভারের আশুলিয়ায় চারতলা বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে স্ত্রী-সন্তানসহ তিনজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখে দরজা ভেঙে তাদের মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ভবনের মালিক এম এ হাসান বাচ্চু (৫৫), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫) ও তাদের চার বছর বয়সি মেয়ে মোছা. জান্নাতি । স্থানীয়রা জানায়, দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজ বাড়ির চারতলার একটি ফ্ল্যাটে থাকতেন। পাশের কক্ষে তার প্রথম স্ত্রীর সংসারের ১৮ বছর বয়সি ছেলে থাকেন। সকালে হঠাৎ চারতলা থেকে সেই ছেলে বাঁচাও বলে চিৎকার শুরু করেন। এসময় প্রতিবেশীরা ছুটে গিয়ে বাচ্চুর দরজা ভেঙে ভেতরে তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী ফরিদা আক্তার বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় ফেরেন স্বপ্না বেগম। ওই ফ্ল্যাটে আগে থেকে বাচ্চু অবস্থান করছিলেন। স্বপ্না ছোট মেয়েকে নিয়ে ভেতরে প্রবেশ করে দরজা আটকে দেন। পরে পাশের কক্ষ থেকে তাদের ছেলে কক্ষের দরজার নিচ দিয়ে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন। এসময় আমি প্রতিবেশীদের সহায়তায় বাচ্চুর কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। বাচ্চু ও তার স্ত্রীসহ ছোট মেয়েকে বিছানার উপুড় হয়ে পড়ে থাকতে দেখি। এসময় বিছানার জাজিম আগুনে পুড়ছিল, সেখান থেকেই ধোঁয়া বেরিয়ে বাইরে আসছিল। পরে তাদের বাড়ির পাশের একটি হাসপাতালে নেওয়ার আগেই তিনজন মারা যান।

নিহত স্বপ্না ও তার মেয়ে জান্নাতি

নিহত স্বপ্না ও তার মেয়ে জান্নাতি

তিনি আরও বলেন, ওই পরিবারে কোনো কলহ চলছিল। সেই কলহের জেরেই তারা মারা গেছে বলে ধারণা করছি। বাচ্চুর গালে ধারালো অস্ত্রের জখম রয়েছে। পরে ঘটনা জানাজানি হলে র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ভাদাইলে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit