সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সূচক ও লেনদেনের উত্থানে ঢাকার পুঁজিবাজারে সুবাতাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে বৃহস্পতিবার বেড়েছে দুইটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ দশমিক ৫৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ৭২৬ দশমিক ৫১ পয়েন্টে ও ১ হাজার ২৪৫ দশমিক ৬৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৭ দশমিক ০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০০ দশমিক ৭৪ পয়েন্টে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৭৩৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১০৮ কোটি ২৪ লাখ টাকার।
 
এছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৮টি কোম্পানির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ৯৪ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৪ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ১৪০ দশমিক ০২ পয়েন্টে ও ৯ হাজার ৭২৯ দশমিক ৫৩ পয়েন্টে।

এছাড়া সিএসআই সূচক শূন্য দশমিক ৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০ দশমিক ৬৫ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৮৫ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৪৮ দশমিক ৪০ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১৯৪ দশমিক ৫৪ পয়েন্টে ও ১৩ হাজার ১২ দশমিক ৬৬ পয়েন্টে।
 
তবে সিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৩ কোটি ৮ লাখ টাকা।
 
সিএসইতে ২১১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১০৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit