সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি মারা গেছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ৮৬ বছর বয়সে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির রাজধানী লিমায় নিজের বাসায় বুধবার তিনি মারা যান।

মানবতাবিরোধী অপরাধের জন্য ব্যাপক সমালোচিত ও দণ্ডিত হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি। এ জন্য ১৬ বছর কারাওভোগ করেছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন আলবার্তো ফুজিমোরির সন্তান কেইকো, হিরো, সাচিয়ে এবং কেনজি ফুজিমোরি। জানিয়েছেন, আলবার্তো ফুজিমোরি দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন।

১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর ক্ষমতায় ছিলেন ফুজিমোরি। মানবতাবিরোধী অপরাধে তাকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। টানা ১৬ বছর কারাগারে কাটানোর পর গত ডিসেম্বরে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেওয়া হয়েছিল।

সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছেন পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন। তিনি বলেন, ‘আমরা তাঁর (আলবার্তো ফুজিমোরি) সন্তান ও পরিবারের সদস্যদের এটা জানাতে চাই যে তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।’

কিউএনবি/নিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit