সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

চাকরিবিধি লঙ্ঘন করায় চাঁবিপ্রবির দুই শিক্ষককে বহিষ্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : শৃঙ্খলা পরিপন্থি ও নানা উসকানিমূলক কাজে জড়িত থাকাসহ একাধিক অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাবিপ্রবি) দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।  

তারা হলেন-চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) দুই শিক্ষক সিএসই বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ ও আইসিটি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিন।

সোমবার (৯ সেপ্টেম্বর) চাঁবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতারের অনুমোদনক্রমে ও রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মো. আব্দুল হাই (অব.) কর্তৃক স্বাক্ষরিত চাঁবিপ্রবি স্মারক-৮২৯ ও স্মারক-৮৩০ এর অনুকূলে শিক্ষকদ্বয়কে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার জানান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিন বিভিন্ন সময় বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে ব্যঙ্গ করে এবং উপাচার্যের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অকথ্য ও অশ্লীল ভাষায় তথ্য শেয়ার করে ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং উসকানিমূলক কথাবার্তা বলে, যা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থি। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

যেখানে সারাদেশে শিক্ষকদের পক্ষে পদত্যাগের জন্য কাউকে বাধ্য না করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ইতোমধ্যেই, সেখানে এই দুইজন শিক্ষক ছাত্রদের উসকানি দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করে এবং শিক্ষার পরিবেশ নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে অভিযোগ প্রসঙ্গে মাহমুদ ও নাজিম বলেন, এটুকুই বলব আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। যা মানার মতো নয়। এ বিষয়ে আমরা রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করবো।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit