বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সীমান্তে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেপ্তার ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ Time View

ডেস্ক নিউজ : ঝিনাইদহের সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত ৯টার পরে আটকের খবর জানায় ঝিনাইদহ পুলিশ।  এর আগে মঙ্গলবার দুপুরের দিকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদের সম্পর্কে যাচাই বাছাই শেষে নিশ্চিত হয় পুলিশ।

ঝিনাইদহ থানার ওসি শাহিন উদ্দিন জানান, আটককৃত ব্যক্তিরা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর উদ্যেশ্যে একটি প্রাইভেটকারযোগে ঢাকা থেকে রওনা দেয়। তারা সীমান্তের পাচার চক্রের সদস্য জনৈক আকরাম হোসেনের সাথে যোগাযোগ করে।

পুলিশ খবর পেয়ে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোষ্ট বসিয়ে একটি প্রাইভেট কার থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনাল, সরোয়ার হোসেন, মানিকগঞ্জের সৌমিত্র সরকার ও প্রাইভেট চালক ধামরাইয়ের রুবলে দেওয়ানসহ ৫ জনকে আটক করে। 

আটককৃতদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীর নামে ঢাকা আদাবর থানায় একটি হত্যা মামলা রয়েছে। 

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit