বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

নরসিংদীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: সালাহউদ্দিন আহমেদ
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ Time View
মো: সালাহউদ্দিন আহমেদ : জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেলা মহিলা দল। সোমবার বাদ যোহর জেলা বিএনপির কার্যালয়ে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর সংক্ষিপ্ত আলোচনা করেন নেতৃবৃন্দরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি ঊন্মে সালমা মায়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহামেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ফাতেমা ভুইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা হামিদ শিল্পী, সহ- সভাপতি পারভীন হোসেন সহ- সভাপতি ফাতেমা ইয়াসমিনসহ আরিফিনা আসাদ, তানিয়া সরকার, শেফালী রহমান, নাজনীন, দিলরুবা, রুপা ও জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit