শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

খাগড়াছড়িতে বিএনপির সম্প্রীতির সমাবেশ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের উপহার সামগ্রী বিতরন। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে চাই রঙধনুর মতো। একটি রংধনুর যেমন অনেক রং থাকে ঠিক তেমন বাংলাদেশে ভিন্ন ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের বিশ্বাসী মানুষদের নিয়ে সম্প্রীতির দেশ গড়তে চাই।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের ঘোষণা দিয়েছিলেন। তার স্বপ্নের দেশ গড়তে কাজ করে যেতে হবে বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল এর দিকে খাগড়াছড়ি শাপলা চত্বরের মুক্তমঞ্চে খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের সংবিধানে সকলকে সমান অধিকার দেয়া হয়েছে দাবি করে আমীর খসরু বলেন, পাহাড়ি ভাই ও বোনেরা আপনারা নিজেদের সংস্কৃতি, ভাষা ও ইতিহাসকে সংরক্ষণ করুন। আমরা চায় বিভিন্ন ভাষা, সংস্কৃতির এক বাংলাদেশ গড়তে সবাই মিলে। এ বার্তা এ অঞ্চলের গড়ে গড়ে পৌঁছে দিতে হবে।
সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, দীর্ঘ ১৬ বছর পরে বৃহৎ আকারে উন্মুক্ত স্থানে সভা সমাবেশ করছে বিএনপি। লোকে লোকারণ্য এ উপস্থিতি বলে দিচ্ছে মানুষ কতটা ভালোবেসে বিএনপিকে। আজ দেশ স্বৈরাচার মুক্ত হওয়ায় এ পরিবেশ বিরাজ করছে। ১৫ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে যাওয়া বিএনপির সফলতা এসেছে ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে।
দীর্ঘ প্রায় ১৫ বছর পর বিনা বাঁধায় খাগড়াছড়ি জেলা বিএনপির শাপলা চত্বরে সমাবেশ করে। বিএনপির এই সম্প্রীতির সমাবেশ নেয় জনসমুদ্রে। সে সাথে পরিণত হলো পাহাড়ি-বাঙালিসহ বিভিন্ন জাতি-গোষ্ঠীর মিলন মেলায়। জনতার স্রোতে খাগড়াছড়ি শহরে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ও সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা ছাএদলের সভাপতি মো.শাহেদুল হোসেন সুমন,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ আল নোমান সাগর  সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খাগাড়ছড়ি সদরের বন্যার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit