রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ।  আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, বার্সেলোনার সাতে সাত চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড সৌদি আরবে দুটি সামরিক অভিযান চালানোর দাবি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে কার বেতন কত হবে, যেভাবে হিসাব করবেন মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

আশীর্বাদ নিতে সপরিবারে মন্দিরে দীপিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে সপরিবারে আশীর্বাদ নিতে গিয়েছেন দীপিকা পাড়ুকোন। গণেশ চতুর্থী উপলক্ষে সপরিবারে ‘বাপ্পা’র দর্শন করলেন রণবীর-দীপিকা। 

রণবীরের পরনে ছিল ঘিয়ে রঙের পাজামা-কুর্তা। হবু মা দীপিকা পরেছিলেন সবুজ সিল্কের বেনারসি শাড়ি। চক্র মোটিফ-সহ বেনারসি শাড়িটির চওড়া পাড় নজর কেড়েছে। শাড়িটি জুড়ে ছিল সোনালি জরির কারুকাজ। এ শাড়ির নকশা করেছেন অনিতা শ্রফ আদাজানিয়া। 

অনিতা বলেন, সবুজ রংটি বংশবৃদ্ধি ও উন্নতির প্রতীক। তাই বিশেষ দিনের কথা মাথায় রেখে দীপিকা সবুজ শাড়িটি বেছে নিয়েছেন। এই বিশেষ শাড়িটি মীনাক্ষী মন্দিরের মাদুরাই দেবীকে উৎসর্গ করা হয়েছিল।

তবে দেবী মাদুরাইকে যে শাড়ি অর্পণ করা হয়েছিল তাতে তানচুই কারুকাজ করা ছিল। হবু মা দীপিকার পক্ষে সেই ভারী শাড়ি পরা সম্ভব হবে না বলে তানচুইয়ের কারুকাজ খুলে ফেলা হয়। বাকি শাড়িটি হুবহু একই রাখা হয়। শাড়িটি তৈরি করতে ছয় মাসেরও বেশি সময় লেগেছে।

শাড়ির সঙ্গে খুব বেশি মেকআপ করেননি দীপিকা। মাথায় খোঁপা, ছোট একটি টিপ, ছিমছাম দুল আর ন্যুড মেকআপেই সেজেছেন বলিউড অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit