শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ঝালকাঠিতে জানাজায় অংশ নিয়ে ক্ষমা চাওয়ার আধাঘণ্টা পরই কুপিয়ে হত্যা

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলায়ে একটি জানাজায় অংশ নিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছিলেন জামিনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার আধাঘণ্টা পরই তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শেখেরহাট বাজারে তাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম।

নিহত সাঈদুর রহমান স্বপন (৫৪) শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের প্রয়াত মতিউর রহমানের ছেলে। তিনি ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তবে অনেক দিন ধরে তিনি জামিনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে স্থানীয় ১ নং ইউপি সদস্য স্বপন খান বলেন, একই ইউনিয়নের শিরযুগ গ্রামের হারুণ-অর রশীদ শুক্রবার বরিশাল হাসপাতালে মারা যান। শনিবার সকাল সাড়ে ৯টায় গ্রামের মাজার প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

সাঈদুর রহমান স্বপন সেখানে অংশ নিয়ে উপস্থিত সবার কাছে নিজের জীবনের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। জানাজা শেষে তিনি সকালের নাস্তা করার জন্য শেখেরহাট বাজারে যান। ওসি শহিদুল ইসলাম বলেন, সকালে শেখেরহাট বাজারে কয়েকজন দুর্বৃত্ত সাঈদুর রহমান স্বপনের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে উপুর্যপুরি কুপিয়ে ও চার হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা ও জড়িতদের চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit