রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত  ৫’শ পরিবারের মাঝে জেলা সেচ্ছাসেবক দলের খাদ্য সামগ্রী বিতরণ। 

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন  জেলা সেচ্চাসেবক দল। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে জেলা সেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় ও উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় দীঘিনালা উপজেলার ছোট মেরুং উচ্চবিদ্যালয় মাঠে মেরুং ও আশপাশের এলাকায়  বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী  বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী,ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয়  সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও ওয়াদুদ ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এদেশ বৈষম্য ও শোষণ মুক্ত হয়েছে। দীর্ঘ ১৭ বছর শোষণ ও নির্যাতনের পর এদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। আগামীতে রাজনৈতিক করবে তারেক রহমানের নের্তৃত্বে জনগনের চাহিদা পূরনের জন্য শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরনের জন্য।

বাংলাদেশের মানুষের অধিকার আদায় নিয়ে  আগামীতে বিএনপি পরিচ্ছন্ন স্বচ্ছ রাজনৈতিক নেতৃত্ব নিয়ে কাজ আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে জেলার সকল নেতৃবৃন্দকে একযোগে দেশের জন্য, দেশের মানুষের জন্য, খাগড়াছড়িবাসীর জন্য কাজ করে যেতে আহ্বান জানান তিনি।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক কাজী রানা, মহিলা দলের সভানেত্রী মোরশেদা খাতুন সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit