মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ইসরাইলি বাহিনীর গুলিতে তুর্কি-মার্কিন তরুণী নিহত, যা বললেন এরদোগান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর গুলিতে তুর্কি-মার্কিন তরুণী আয়েশেনুর এগজি এয়গি নিহত হয়েছেন। এই ঘটনার নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহত তরুণীর শান্তি কামনা করে একটি পোস্ট দিয়েছেন তিনি। খবর জিও নিউজের।

পোস্টে তিনি লেখেন- শুক্রবার ইসরাইলের বর্বর হামলার নিন্দা জানায়, যা পশ্চিমতীরে একটি মার্কিন-তুর্কি দ্বৈত নাগরিক আন্দোলনকারীর মৃত্যু ঘটিয়েছে।

এরদোগান আরও লেখেন- পশ্চিমতীরে ইসরাইলি দখদালের বিরুদ্ধে একটি মিছিলের ওপর ইসরাইলি বাহিনী বর্বর হস্তক্ষেপের নিন্দা করছি। আমাদের নাগরিক আইসেনূর এজগি ইগির আত্মার শান্তি কামনা করছি, যিনি এই হামলায় প্রাণ হারিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নাবলুসে দখলদার ইসরাইলি বাহিনী এইগিকে গুলি করে হত্যা করেছে।

মর্মান্তিক এই ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন দুঃখপ্রকাশ করেছেন। অন্যদিকে হোয়াইট হাউজ মিত্র ইসাইলকে দোষারোপ না করলেও ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, ওয়াশিংটন জরুরিভিত্তিতে ওই তরুণীর মৃত্যুর ঘটনার তথ্য সংগ্রহ করছে।

তুর্কি সংবামাধ্যমের তথ্য অনুযায়ী, আয়েশেনুর এগজি এয়গি জন্ম ১৯৯৮ সালে তুরস্কের আনতালিয়ায়। কিন্তু বড় হয়েছেন যুক্তরাষ্ট্রে। মনোবিজ্ঞান ও মধ্যপ্রাচ্যের ভাষা এবং সাংস্কৃতি নিয়ে পড়াশুনা করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে। ২৬ বছর বয়সী ওই তরুণী নাবলুসের কাছে বেইতা শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে সাপ্তাহিক প্রতিবাদে অংশ নিয়েছিলেন। ফিলিস্তিনপন্থি ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের হয়ে ওইদিনই প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়েছিলেন তিনি।

তার সহপাঠীরা জানিয়েছেন, আয়েশানূর ছিলেন অত্যান্ত পরোপকারী, বিনয়ী ও উদার।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit