বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক দেবে কিনা, ভাবছে চীন ইন্টারনেট ছাড়াই এআই ব্যবহার, ইরানের বিজ্ঞানীদের অভিনব আবিষ্কার ইরানে তুরস্কের সম্ভাব্য হামলার খবর মিথ্যা, দাবি তুরস্কের তুরস্কে গ্যাস পাইপলাইনে হামলার সম্ভাবনা, সতর্ক করলেন পুতিন আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান বিশ্বকাপে কেনো মেক্সিকোর মুখোমুখি হতে চান না মেসি? রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ  ৩ মাদক ব্যবসায়ি আটক ‎লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২

ঘুষের মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পেছালো

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পর্নো তারকা স্টর্মির মুখ বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুষ সংক্রান্ত মামলার সাজা ঘোষণার তারিখ নির্বাচনের পর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। 

নিউ ইয়র্কের বিচারক জুয়ান মেরচান এই সিদ্ধান্ত নেন। ১৮ সেপ্টেম্বর সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিল, যা এখন ২৬ নভেম্বর করা হয়েছে। 

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার আইনজীবীদের মাধ্যমে আদালতে আবেদন করেন সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেয়ার জন্য। 

ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক সিদ্ধান্তের প্রেক্ষিতে সাজা ঘোষণার আগে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য যথেষ্ট সময় নেই। তবে, প্রসিকিউটররা এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন। 

তবে আদালতের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ট্রাম্পের বিরোধীপক্ষ। তাঁরা বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছে আদালত। আদালতের এ ধরনের চিন্তা ট্রাম্পকে জাতীয় রাজনীতিতে বিশেষ সুবিধা দিচ্ছে বলেও সমালোচনা করেন তারা। 

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৬ সালের নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ঘুষ দিয়েছিলেন এবং এটি লুকাতে ব্যবসায়িক রেকর্ড জাল করেছিলেন। 

এ অভিযোগ মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়।
 
অভিযোগে বলা হয়, ২০০৬ সালে পর্নো  তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি ২০১৬ সালের নির্বাচনে ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে তার আইনজীবীর মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার তাকে দিয়েছিলেন এবং এটি লুকাতে ব্যবসায়িক রেকর্ড জাল করেছিলেন। 

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit