বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

লালপুরে ভূমি জরিপে ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুই সার্বেয়ারকে অব্যাহতি

মোঃ মাজহারুল ইসলাম 
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ভূমি জরিপে (বিডিএস) ব্যাপক ঘুষ ও দুর্নীতির অভিযোগে হাসিবুল ইসলাম ও জাহিদুল ইসলাম নামের দুই সার্বেয়ারকে অব্যহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের অব্যাহতি দেয়া হয়েছে বলে নিশ্চত করেছেন দিয়ারা সেটেলমেন্ট অফিস রাজশাহী সার্কেল অফিসার আতিয়ার রহমান।

জানা যায়, এ বছর জানুয়ারি মাসে উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের ১৪৪ নং নুরুল্লাপুর মৌজায় দিয়ারা ভুমি জরিপে আসে সেটেলমেন্ট অফিসের জরিপ দল। জরিপ কাজের জন্য তারা স্থানীয় কিছু দালাল এর মাধ্যমে খতিয়ান প্রতি ৫ থেকে ৭ হাজার করে টাকা দাবি করে। যারা টাকা দিতে পারছেনা তাদের জরিপে নানা অসঙ্গতি সৃষ্টি করছে।
এরই প্রতিবাদে ও জরিপ বন্ধে গত ২২ আগষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক,লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবরে লিখিত আবেদন করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে দিয়ারা সেটেলমেন্ট অফিস রাজশাহী সার্কেল অফিসার আতিয়ার রহমান জানান, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে দেখা হবে তবে তাদেরকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit