রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদের হিসাব চায় দুদক প্রতিরক্ষা উৎপাদন-রপ্তানিতে ভারতের রেকর্ড অগ্রগতি সংঘাতের জেরে ইয়েমেন বাস্তুচ্যুত দেড় লাখের বেশি মানুষ তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের

পুনরুজ্জীবিত হলো মুনিয়া হত্যা মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দেয়া মুনিয়া হত্যা মামলা পুনরুজ্জীবিত হলো। সোমবার মামলাটি পুনরায় শুরু করতে চেয়ে বোনের আবেদন গ্রহণ করেন হাইকোর্ট।

বিচারপতি ফারাহ মাহবুবের দ্বৈত বেঞ্চ এই আবেদন গ্রহণ করেন।

২০২১ সালের ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশান-২র ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন।

এরপর ওই মামলায় পুলিশের দেয়া প্রতিবেদন গ্রহণ করেন আদালত। ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে মুনিয়ার পরিবারের করা অনাস্থার আবেদন খারিজ করে দেন। পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই’র ঢাকা মেট্রো দক্ষিণের অর্গানাইজড ক্রাইম বিভাগ। তবে তদন্ত প্রতিবেদনে সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দেয় পিবিআই। তবে মুনিয়ার বোন এর বিরুদ্ধে নারাজি আবেদন করলে তা খারিজ করেন আদালত।

সোমবার মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরু করতে চেয়ে বোনের আবেদন গ্রহণ করেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর মামলাটি শুনানীর জন্য আসবে।

মোসারাত জাহান মুনিয়া রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ‍১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit