আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২ সেপ্টেম্বর) চীনা বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ইরাকের প্রধানমন্ত্রী আল-সুদানির মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকে মার্কিন রাষ্ট্রদূত আলিনা এল রোমানভস্কির উপস্থিতিতে ইরাকে আইএসআইএস-এর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের কমান্ডার মেজর জেনারেল কেভিন সি. লেহির সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন আল সুদানী।
এতে আরও বলা হয়, আইএসআইএস ‘সন্ত্রাসীদের’ অবশিষ্টাংশ গ্যাংয়ে পরিণত হয়েছে। তাদের ইরাকি বাহিনী দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে খুঁজে বেড়াচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দেশে (ইরাক) এবং মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের মধ্যে প্রযুক্তিগত সংলাপের অগ্রগতির ওপর আলোকপাত করা হয়েছে। এছাড়াও ইরাক ও জোটের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার মিশনকে দ্বিপাক্ষিক সম্পর্কে রুপান্তর করার বিষয়েও আলোচনা হয়েছে।
এছাড়াও বৈঠকে ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ, দক্ষতা ভাগাভাগি এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে চলমান সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ২৫ জানুয়ারি ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, ইরাক এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে আন্তর্জাতিক কোয়ালিশন মিশন শেষ করার তদারকির জন্য উচ্চস্তরের সামরিক কমিটি প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।
কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:১৮