মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের মাটিতে হাসানের অনন্য কীর্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট রেকর্ড সুখকর ছিল না। চলতি সিরিজ শুরুর আগে ১৩ টেস্টে ছিল না কোনো জয়, ১২ হারের সঙ্গে এক ড্র শুধু কষ্টের মাত্রা বাড়িয়েছে। তবে এবার সে দুঃখ ভোলার রসদ পেয়েছে বাংলাদেশ। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয় এসেছে, দ্বিতীয় টেস্টেও দাপট দেখিয়ে এখন সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ দল।

দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সে ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়াচ্ছেন ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে যেমন মেহেদী হাসান মিরাজের স্পিনে কাবু হয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে সে কাজটা করেছেন হাসান মাহমুদ। আগুনে বোলিংয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের কোনো পেসারের এটাই প্রথম ফাইফার।

হাসান মাহমুদের বলে যে ৫ পাকিস্তানি ব্যাটার উইকেট দিয়ে এসেছেন, তাদের প্রতিজনই ক্যাচ দিয়েছেন স্টাম্পের পেছনে। ৩টি ছিল কট-বিহাইন্ড, অর্থ্যাৎ উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। বাকি দুটি ছিল প্রথম স্লিপে ক্যাচ। দুর্ভাগ্য নাহিদ রানার। ৫ উইকেট পেতে পারতেন তিনিও। কিন্তু তাসকিন আহমেদ একটি উইকেটে ভাগ বসানোয় নাহিদ রানা নিতে পেরেছেন ৪ উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit