সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

বোচাগঞ্জে শাহ্ মাখদুম গোরস্থানের পাল্টা পাল্টি কমিটি ঘোষনার প্রতিবাদে সাংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

ক্যাপশন :  সেতাবগঞ্জ শাহ্ মাখদুম গোরস্থানের পাল্টা পাল্টি কমিটি করার প্রতিবাদে সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন সভাপতি মো. হাবিবুর রহমান দুলাল।

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহর সুবিদহাট শাহ্ মাখদুম গোরস্থানের পূর্বে ঘোষিত একটি পূর্ণাঙ্গ কমিটি থাকা সত্ত্বে ১আগস্ট শনিবার ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করেছে এলাকার সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে। গোরস্থানের পূর্ণাঙ্গ কমিটি থাকা সত্ত্বে কমিটি করার প্রতিবাদে সাংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিছেন কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান দুলাল।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ১৯-০৫-২০২৬ ইং তারিখে এলাকার সর্বস্তরের জণসাধারণের উপস্থিতিতে আমার চাতাল প্রাঙ্গনে সকলের সর্ব সম্মতিক্রমে আমাকে সভাপতি ও বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ঠ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সেই কমিটির মাধ্যমে অদ্যবধি আমরা গোরস্থানের উন্নয়ন কাজ পরিচালনা করে আসছি। কিন্তু ১আগস্ট শনিবার ফেসবুকে দেখতে পেলাম শাহ মাখদুম গোস্থানের আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, যাদেরকে নিয়ে আজকে শাহ্ মাখদুম গোরস্থানের অবৈধ কমিটি গঠন করা হয়েছে সেই মানুষ গুলোই উপস্থিত থেকে আমাকে সভাপতি নির্বাচন করে একটি বৈধ কমিটি গঠন করে দিয়েছে। অথচ আজকে তারা অবৈধ ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গোরস্থানের মত একটি পবিত্র স্থানকে অপবিত্র করার হীন মানষিকতা নিয়ে বর্তমান বৈধ কমিটির নেতৃবৃন্দের সম্মান হানি করেছে।

আমি এই অবৈধ নতুন কমিটি গঠনকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি আশা করব আমাদের বৈধ কমিটির কার্যক্রমে নতুন অবৈধ কমিটি বাধা হয়ে দাড়াবে না। অন্যাথায় এই অবৈধ কমিটির বিরুদ্ধে আইনাগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতায় বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবো।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit