সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

দেবীগঞ্জে মোবাইল ফোনের অপব্যবহার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ আলাদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, মোবাইল ফোনের অপব্যবহার রোধ,প্রাক-নির্বাচনী ও অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুরে দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম এবং দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিয়া,দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু,দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে রাখা, মোবাইল ফোনের অপব্যবহার রোধে অভিভাবকদের সচেতন ভূমিকা এবং শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সিংহ। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit