রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

খেলার মাঠে কাঁচের টুকরো ছিটানোর অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে দুর্বৃত্তদের কাঁচের টুকরো ছিটিয়ে দেওয়ার অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থী ও স্থানীয় সচেতন যুবসমাজ। শনিবার (২ আগস্ট) দুপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন যুবসমাজ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের খেলার মাঠে কাঁচের টুকরো ছিটিয়ে দেওয়ায় খেলতে গিয়ে কয়েকজন খেলোয়াড় আহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং নিয়মিত খেলাধুলা ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে খেলার মাঠের একটি অংশে কিছু অবৈধ দখলদার দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা করছেন। তাদের একাধিকবার দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা তা মানছেন না। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যেই মাঠে কাঁচের টুকরো ছিটিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তারা বলেন, দ্রুত খেলার মাঠ দখলমুক্ত করা না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। একই সঙ্গে মাঠে থাকা অবৈধ দোকানপাট দ্রুত অপসারণের দাবি জানান তারা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit