বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

পাবনায় ছাত্রদের উপর গুলিবর্ষণকারী নাসিরকে গ্রেফতার করেছে র‍্যাব

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্কনিউজঃ গত ০৪ আগস্ট পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের উপর গুলিবর্ষন করে ০২ জন শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী নাসির’কে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

গত ০৪ আগস্ট ২০২৪ তারিখে পাবনা সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাঈদ চেয়ারম্যানের নেতৃত্বে কিছু সন্ত্রাসী আন্দোলনরত নিরস্ত্র ছাত্র -জনতার উপর গুলিবর্ষন করে। উক্ত হামলা ও গুলিবর্ষণের ঘটনায় নিরস্ত্র ছাত্র মাহাবুব হাসান নিলয় (১৪) এবং ছাত্র জাহিদুল ইসলাম (১৯) নিহত হন। উক্ত হামলা ও গুলিবর্ষনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয় টি র‍্যাবের নজরে আসে। ইতিমধ্যে এই মলা ও গুলিবর্ষনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনায় জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় উক্ত ঘটনায় সরাসরি অংশগ্রহণকারী (ভিডিও ফুটেজের ডান হতে অস্ত্র হাতে ২য় ব্যক্তি) পলাতক আসামী মোঃ নাছির (৪৫)কে র‍্যাব-৩, সিপিসি-২, মগবাজার ক্যাম্প, ঢাকা কর্তৃক ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন হাজারীবাগ এলাকা থেকে অদ্য ০২/০৯/২৪ খ্রিঃ তারিখে আনুমানিক ১৫৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়৷ উল্লেখ্য যে ধৃত মো: নাছির রুজুকৃত হত্যা মামলার একজন আসামি। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে উক্ত হামলা ও গুলিবর্ষনের ঘটনায় অস্ত্র হাতে তার উপস্থিতির বিষয় টি স্বীকার করে।

গ্রেফতারকৃতের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।

কিউএনবি/বিপুল/০২.০৯.২০২৪/ সন্ধ্যা ৭.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit