সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করবে শিক্ষা পদ্ধতি সংস্কারে

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেছেন। সোমবার বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুদেশের দ্বিপাক্ষিক বিষয়াবলি নিয়ে আলোচনা করেন। 

চীনের রাষ্ট্রদূত বলেন, উভয় দেশের লক্ষ্য শিক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে মেধার উন্নয়ন ঘটানো। এ লক্ষ্যে চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে। চীনের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহিত করার কথাও জানান চীনের রাষ্ট্রদূত।

তিনি চীনা বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিতব্য উচ্চ শিক্ষা প্রদর্শনীতে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা গ্রহণে আগ্রহী চীনা শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি সহজীকরণেও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। 

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ চীনের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণে আগ্রহের কথা জানান। তিনি কারিগরি শিক্ষার উন্নয়নে ‘লুবান কর্মশালা’ এর মাধ্যমে চীন সরকারের সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান।
 

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit