সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

ফিলিস্তিন নিয়ে এরদোয়ান-সিসির সঙ্গে ফোনালাপ সৌদি যুবরাজের

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

রবিবার তাদের মধ্যে পৃথক এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই তিন প্রভাবশালী নেতা ফিলিস্তিনে চলমান ‘গণহত্যা’ ও অন্যান্য আঞ্চলিক সমস্যা নিয়ে কথা বলেছেন।

ফোন কলে এরদোয়ানের সঙ্গে সৌদি যুবরাজ বলেন, ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে আবার ও ইসলামিক দেশগুলোর ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণের ওপর ভয়াবহ হামলা বন্ধে চাপ প্রয়োগ করতে হবে বলে জানান।

ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনালাপে ক্রাউন প্রিন্স বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান বন্ধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ তারা একের পর এক ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ১০ মাসেরও বেশি সময় চলমান ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি মানুষ। সূত্র: আল-আরাবিয়া

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit