সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

হাসানের ৫ উইকেট, সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৮৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে ১০ উইকেটের বিরাট ব্যবধানে জয়। এবার দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে নাগালে রেখেছে সফরকারী বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে প্রথম ইনিংস ১২ রানে এগিয়ে থাকায় পাকিস্তান লিড পেয়েছে ১৮৪ রান।

অর্থ্যাৎ, দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারাতে বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান। আর সেটা হলে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। গতকাল দিনশেষে ২ উইকেটে ৯ রান দিন পাকিস্তান আজ বাকি ৮ উইকেটে তুলেছে ১৬৩ রান। পাকিস্তান ইনিংসে ৬ চার এবং এক চারের সাহায্যে সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত ছিলেন আগা সালমান। এছাড়া ৪৩ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান।

অন্যদিকে বাংলাদেশ বোলিং অ্যাটাকে দুর্দান্ত জুটি গড়েছেন হাসান মাহমুদ এবং নাহিদ রানা। গতকাল পাকিস্তানের জোড়া উইকেট নেওয়া হাসান মাহমুদ আজ নিয়েছেন আরো ৩ উইকেট। টেস্টে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন ডানহাতি এই পেসার। এর মধ্য দিয়ে মেহেদি হাসান মিরাজের পর রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে ৫ উইকেট তুলে নাম লেখালেন আরো এক বাংলাদেশি। ব্যাটিংয়ে অবশ্য সেঞ্চুরি করে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম এবং লিটন দাস।

হাসানের মতো বল হাতে উজ্জ্বল ছিলেন তরুণ নাহিদ রানা। ১১ ওভারে এক মেডেনসহ ৪৪ রান খরচায় নাহিদের শিকার ৪ উইকেট। এছাড়া ১ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। পাকিস্তান ইনিংসের ১০ উইকেটই নিয়েছেন টাইগার পেসাররা।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit