বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

নাটোর-১ আসনের সাবেক সংসদ শহিদুল ইসলাম বকুল এর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা 

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ Time View
মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর)  প্রতিনিধি : নাটোর -১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল এর দেশ ত্যাগে নিষেধাঙ্গা দিয়েছে আদালত। বিগত সরকারের সময়ে দুর্নিতিগ্রস্থ বেশ কয়েক জন মন্ত্রী ও এম পি এর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক এর পৃথক টিম। দুদক এর উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম সাবেক ১৩ মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে কাজ করছে। তাই ওইসব মন্ত্রী এমপিদের দেশত্যাগে নিষেধাজ্ঞ  চেয়ে আদালতে আবেদন করলে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেছেন। এ তালিকায় রয়েছেন নাটোর-১ ( লালপুর – বাগাতিপাড়া)  আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এছাড়া এ তালিকায় যারা রয়েছেন তারা হলেনঃ সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সাবেক মন্ত্রী ফরিদুল হক খান, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা-২০ আসনের সাবেক এমপি বেনজীর আহমেদ, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ, পটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি মহিববুর রহমান।
উল্লেখ্য ২০১৮-২০২৩ মেয়াদে শহিদুল ইসলাম বকুল এ আসনে সংসদ সদস্য ছিলেন।
কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit