শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

পিরোজপুরের সাবেক এমপিসহ তার ৪ ভাইয়ের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৯৪ Time View

ডেস্ক নিউজ : সাবেক মন্ত্রী ও পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর ও ইন্দুরকানী) আসনের সাবেক এমপি  শ.ম রেজাউল করিম ও তার ছোট ভাই নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহিনসহ ৮ জনের নাম উল্লেখ এবং ১০-১৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে পিরোজপুরের সদর থানায় উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ২ নম্বর শিকদার মল্লিক গ্রামের মৃত হাবিবুর রহমান সিকদারের ছেলে মো. শরিফুজ্জামন সিকদার বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।  

জানা গেছে, ওই মামলার বাদী মো. শরিফুজ্জামন সিকদারের বিরুদ্ধে ২০২২ সালের ২১ অক্টোবর মন্ত্রীর ছোট ভাইয়ের স্ত্রী মুনিয়া ইসলাম ঢাকার মোহাম্মাদপুর এবং মন্ত্রীর ছোট ভাই উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহিন বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে ঢাকার রমনা থানায় পৃথক ৩টি মামলা করেন।  

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, অভিযোগকারীর সঙ্গে অভিযুক্তদের রাজনৈতিক বিরোধ রয়েছে। অভিযোগকারীকে অভিযুক্তদের দলীয় গ্রুপে নিতে একাধিকবার চাপ প্রয়োগ সহ মামলা দায়ের করেন। ২০২১ সালের ২২ ডিসেম্বর রাত ২টার দিকে অভিযুক্তরা উপজেলার পাঁচপাড়া বাজারে থাকা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা লুট করে নিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়। 

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, পিরাজপুরের আওয়ামী লীগের রাজনীতিতে সাবেক মন্ত্রী শ.ম রেজাউল ও জেলা আওয়ামী লীগের সভাপতি আউয়ালের মধ্যে চরম গ্রুপিং রয়েছে। মামলার বাদী মো. শরিফুজ্জামন সিকদার সাবেক এমপি আউয়াল গ্রুপের এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit