মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল আঞ্চলিক নিরাপত্তায় কুয়েতে সামরিক কমান্ড করছে জিসিসি সংসদীয় কমিটির সুপারিশ না মানলে কী হয়? ত্রুটি সরিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের হামজার চেয়ে ভালো আর কেউ নেই, গোল-সমস্যার সমাধানও কি তিনিই? ট্রাম্প ভেতরে থাকার সময় হোয়াইট হাউসের কাছে গাড়ি দুর্ঘটনা ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

“নওগাঁয় বানভাসি মানুষের জন্য উন্মুক্ত কনসার্ট”

মো: সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১২৯ Time View

মো: সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : সারা দেশের বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষ এখনো পানি বন্দী। ভেঙে গেছে হাজারো মানুষের বসতবাড়ি। বিপদগ্রস্ত সে সকল মানুষদের জন্য অর্থ সংগ্রহে নওগাঁয় উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে নওগাঁ জেলা সদর উপজেলার মুক্তির মোড়, মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উন্মুক্ত কনসার্ট এর আয়োজন করেন নওগাঁ জেলা বাদ্যযন্ত্র শিল্পী ও কন্ঠশিল্পী বৃন্দ। কনসার্টে পারিশ্রমিক ছাড়াই অংশ গ্রহন করছেন নওগাঁ জেলাসহ দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো।
দেশের জনপ্রিয় যাযাবর ব্যান্ডের সার্বিক তত্ত্বাবধানে কনসার্টে অংশ গ্রহন করেন, লিওপ্যাড ব্যান্ড, ড্রিমস ব্যান্ড, আখড়াবাড়ি, নওগাঁ বাউল, সিগনেচার, উই ব্যান্ড, রক পেন্সিল, শান্তনা, টিপু বারই সহ দেশ বরেন্য অনেক শিল্পী বৃন্দ। গানের পাশাপাশি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশ করেন শাওন, ইতি ও রৃতু প্রমূখ।

যাযাবর ব্যান্ড ভোকাল জনপ্রিয় শিল্পি ক্যাপ্টেন বলেন, মানুষ মানুষের জন্য এই স্লোগান টিকে সামনে রেখে আমরা নওগাঁ জেলার সকল ব্যান্ড, মিউজিসিয়ান ও কন্ঠ শিল্পীরা একত্রিত হয়েছি শুধু মাত্র বানভাসি অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে। বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহের জন্য কনসার্টের আয়োজন করেছি, যেখানে দেশের সুনামধন্য শিল্পীরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বুথ খোলা হয়েছে যেখানে মানুষ গান শুনার পাশাপাশি নগদ অর্থ প্রদান করছেন।

এই ক্রান্তিলগ্নে দেশের মানুষের পাশে একজন শিল্পী হিসেবে এগিয়ে এসেছি। আমাদের ব্যান্ডসহ আরো কিছু ব্যান্ডের শিল্পীরাও নগদ অর্থ, শুকনা খাবার, কাপড়, স্যালাইন, মোমবাতি সহ প্রয়োজনীয় অনেক কিছুই দিচ্ছি। আমাদের তিন সদস্যের একটি টিম ইতোমধ্যে অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে রওনা করছে। দ্রুত বানভাসি মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসুক এটাই কাম্য।

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit