শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

আখাউড়ায় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৭১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক দুটি স্থানে বন্যা দুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। ফ্যামিলি মেডিসিন সোসাইটির উদ্যোগে দুই দিন ব্যপী মেডিকেল ক্যাম্পের  হিসেবে শনিবার ২য় দিন উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর প্রাইমারী স্কুলে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি লে. কর্নেল (অব:) ডাঃ মোহাম্মদ কবির আহম্মদের নেতৃত্বে ও স্কাউটার নাজমুল হাসান ভূঁইয়ার সমন্বয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের ৪ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।  সূর্য সৈনিক রেলওয়ে স্কাউট, শহীদ সিদ্দিক  ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মুক্ত স্কাউট গ্রুপের স্কাউটার ও রোভাররা  ক্যম্প পরিচালনায় সহযোগিতা করেন।  
মেডিকেল ক্যাম্পে বন্যা পরবর্তী পানিবাহিত বিভিন্ন রোগের চিকিৎসা এবং সচেতনতা মূলক পরার্শ দেওয়া হয়। দুই দিনে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। এর আগে শুক্রবার কর্ণেল বাজার এলাকায় ফি মেডিকেল ক্যম্প ও ওষুধ দেওয়া হয়। এদিকে, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত রহিমপুর সরকারী প্রাইমারী স্কুলে ২০ জন তিন শতাধিক মানুষকে সেবা দিয়েছেন। 
মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি প্রভাষক ডা: আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো: ফারুক,  ডাক্তার আফজাল হোসেন, মো: সোহান, মো: মাকসুদুল আলম, নিরঞ্জন রায়, হাসিনা আক্তার, কেয়া আক্তার, খোদেজা বেগম প্রমুখ। এদিকে শনিবার দুপুরে দুটি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি। এসময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার সম্পাদক প্রভাষক ছায়েদুর রহমান, প্রভাষক হাফিজুর রহমান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit