রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম

বছরের শেষদিকে বিয়ে করছেন অদিতি-সিদ্ধার্থ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তামিল-মালায়ালাম ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন। আর দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ। অনেক দিন ধরেই এই দুই তারকার প্রেমের জোর গুঞ্জন চলছিলো।

অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ


অবশেষে গত মার্চ মাসে বাগদানের মাধ্যমে এ গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়েছেন এই জুটি। এ বছরের শেষে সাতপাকে বাঁধা পড়বেন অদিতি-সিদ্ধার্থ। তবে এখনো বিয়ের দিনক্ষণ প্রকাশ করেননি তারা।

অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ


তবে ৪০০ বছরের পুরোনো একটি মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অদিতি রাও হায়দারি বলেন, ‘আমাদের বিয়েটা ওয়ানাপার্থির ৪০০ বছরের পুরোনো একটি মন্দিরে হবে, এটি আমার পরিবারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।’

অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ


তেলেঙ্গানার দক্ষিণের জেলা ওয়ানাপার্থি। এ জেলায় বেশ কটি পুরোনো মন্দির রয়েছে। তবে সেখানকার কোন মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন, তা জানাননি এই অভিনেত্রী।

২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন অদিতি-সিদ্ধার্থ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরস্পরের কাছে আসেন তারা। এরপর শোনা যায় এ জুটি সম্পর্কে রয়েছেন।

অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ


২৮ অক্টোবর অদিতির জন্মদিন। ২০২২ সালের ২৮ অক্টোবর অদিতির সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সিদ্ধার্থ লিখেন, ‘শুভ জন্মদিন হৃদয়ের রানী। আমি তোমার সব স্বপ্নপূরণের জন্য দোয়া করছি।’ এ পোস্টের মাধ্যমে সম্পর্কের গুঞ্জনে সীলমোহর দেন সিদ্ধার্থ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit