শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা॥ ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন॥ ফুলবাড়ীতে আউশের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে॥ এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত

মেসিকে নিয়ে বাড়ছে শঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : মেসি বল নিয়ে ছুটছেন, এটা দেখায় ভক্তদের জন্য পরম আনন্দের। তবে গত কোপা আমেরিকা ফাইনালের পর থেকে সেই চিত্র আর দেখা মিলছে না। মাঝে দেড় মাস অতিবাহিত হলেও এখনও চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেননি মেসি। স্বাভাবিকভাবেই তাই মেসিকে নিয়ে শঙ্কা বাড়ছে।

কোপার ফাইনালে চোট পাওয়ার পর গত সপ্তাহে অনুশীলনে যোগ দেন মেসি। যা আশা জাগিয়েছিল তার মাঠে ফেরার। তবে শেষ পর্যন্ত মেসিকে খেলার ছাড়পত্র দেয়নি তার চিকিৎসকরা। ফলে মেসিকে ছাড়ায় মেজর লিগ সকারে শিকাগোর বিপক্ষে মাঠে নামতে হবে ইন্টার মায়ামির। মেসিকে পাওয়া যাবে না আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচেও।

সব মিলিয়ে মেসি তাই উদ্বেগ বাড়াচ্ছেন ভক্তদের। কেননা, মেসিকে মাঠে দেখতে চায় তার ভক্তরা। অন্যদিকে মেসির সার্ভিস পেতে মরিয়া তার ক্লাব ও দল। কেননা, মেসি দলে থাকা মানেই প্রতিপক্ষের জন্য বাড়তি চাপ। আর মেসিও যেকোনো সময় নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। দীর্ঘ ক্যারিয়ারে যা অসংখ্যবার করে দেখিয়েছেন মেসি।

কিন্তু সমস্যা হলো মেসির বয়স ৩৭ পেরোতে চলেছে। এই বয়সে মেসিকে তাই হিসেব করেই খেলাতে হচ্ছে কোচদের। কেননা, চোটে পড়লে এই বয়সে তা সারিয়ে উঠে ফের মাঠে নামা বেশ কঠিন মেসির জন্য। তাই মায়ামি কিংবা আর্জেন্টিনাকে মেসিকে নিয়ে বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে। কেননা, দীর্ঘ দিন মেসির সার্ভিস পেতে মেসিকে বিশ্রাম দিয়ে খেলানোর যে বিকল্প নেই।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit