শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা॥ ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন॥ ফুলবাড়ীতে আউশের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে॥ এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত

আমরা যেন নির্ভয়ে কাজ করতে পারি: নাদিয়া আহমেদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের জন্মদিন আজ। তার এ জন্মদিন উদযাপন ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নায়িকা।

জন্মদিনে আনন্দ উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন  নাদিয়া। কারণ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, গত এক মাস দেশে যে পরিস্থিতি গেছে, তাতে মনটা ভালো নেই। অস্থির একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আন্দোলনে আমাদের অনেক ছেলেমেয়ের প্রাণ গেছে। সেই কষ্ট এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি। অন্যদিকে দেশের কয়েকটি জেলায় বন্যাকবলিত মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। এসবের মাঝে জন্মদিন উদযাপন করার ব্যাপারটা মন থেকে সায় দিচ্ছে না। সবকিছু স্বাভাবিক হলে, দেশে স্থিতিশীলতা ফিরলে আগামী বছর আনন্দময় পরিবেশে সবাইকে নিয়ে জন্মদিন উদযাপন করব।

টেলিভিশনে চলমান কাজ প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, তিন-চারটি ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছি। এর মধ্যে দীর্ঘ ধারাবাহিক ‘বকুলপুর’-এর কাজ শেষ করেছি। ৭৮৮ পর্বের মাধ্যমে এর দ্বিতীয় সিজনের কাজ শেষ হলো। দুটি সিজনে আমি দিবা চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি দর্শকদের কাছ থেকে অসম্ভব ভালোবাসা পেয়েছে। এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। 

তিনি বলেন, আমার আরও দুটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে— সেগুলোরও শুটিং করছি। নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করব শিগগিরই। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এ অভিনেত্রী বলেন, শুধু আমি নই, দেশের সব মানুষেরই এই সরকারের কাছে চাওয়া শান্তি-শৃঙ্খলাময় পরিবেশ। আমরা যেন নির্ভয়ে কাজ করতে পারি। দেশ যেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, দেশের মানুষ সুখে-শান্তিতে খেয়ে-পরে বেঁচে থাকতে পারে— এটাই সবার চাওয়া। 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit