শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

শরীয়তপুরে এজিপির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৬৪ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : সম্পদের তথ্য গোপনের অভিযোগে শরীয়তপুর জেলা জজ আদালতের সহকারী সরকারী কৌশলীর (এজিপি) এডভোকেট হুমায়ুন কবির মুন্সীর বিরুদ্ধে শরীয়তপুর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। যাহার মামলা নং-০২ ধারা-দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১)।

এজাহার সূত্রে জানা যায়, আসামি এডভোকেট হুমায়ুন কবির মুন্সী শরীয়তপুর জেলা জজ আদালত এবং চিকন্দী সহকারী জজ আদালতে এজিপির দায়িত্ব পালন করেন। তিনি দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে (স্থাবর ও অস্থাবর) ৩৯ লাখ ৮৪ হাজার ৭৮৫ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন পূর্বক মিথ্যা তথ্য প্রদান করেছে। এছাড়াও তিনি ৮৮ লাখ ৮৯ হাজার ৯৬০ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভুত সম্পদ অর্জণ ও দখলে রেখে তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করেন। তথ্য বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ অধীনে মামলার আসামী হয়েছেন এই এডভোকেট। তিনি ২০১০ সাল থেকে অদ্যবধি এজিপির দায়িত্ব পালন করে আসছেন। সরকার পক্ষে মামলা পরিচালনার সুবাদে বিবাদীদের সাথে প্রচুর অর্থের বিনিময়ে যোগসাজস করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জণ করেছেন বালে অভিযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠিত হওয়ায় তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।

দুর্নীত দমন কমিশনের নিয়োগ প্রাপ্ত আইনজীবী রাশিদুল হাসান মাছুম জানায়, বৃহস্পতিবার সিনিয়র স্পেশাল জজ আদালতের সেরেস্তায় একটি এজাহার দায়ের হয়েছে। আদালত এখন পর্যন্ত কোন আদেশ প্রদান করেননি। আগামী রবিবার আদালত আদেশ দিবেন বলে আমরা আশাবাদী।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit