শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

দ্বিতীয়বারের মতো ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে রাজনৈতিক দলগুলো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হওয়া কথা রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠক চলবে রাত ৮টা পর্যন্ত। তবে আগামীকালও আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠকে উপস্থিত থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে।

এর আগে, ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট ড. ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। সেদিনও আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠকে ছিলেন না।

এদিকে, গতকাল বৃহস্পতিবারও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার নির্বাচন করবে বলে তাদের জানিয়েছে।
 
বৈঠকে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ড. মুহাম্মদ ইউনূস দেশপ্রেম, আন্তরিকতা ও যোগ্যতা দিয়ে দ্রুত দেশকে স্থিতিশীল অবস্থা আনতে পারবেন বলে আশা করি। একইসঙ্গে তিনি একটা নির্বাচনের ঘোষণা দিতে পারবেন।’  

এর আগে, ১২ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি ও জামায়াতে ইসলামী। সেখানে, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অভিযোগ জানিয়েছেন বিএনপি নেতারা। অন্যদিকে ভারত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে বলে প্রধান উপদেষ্টাকে সতর্ক করেছেন জামায়াত নেতারা।

ওইদিন গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবনে বৈঠক করেছে। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit