শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

১৬ বছরে গুমের সঙ্গে জড়িতদের বিচার করবে বিএনপি: জাহিদ হোসেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (৩০ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

জাহিদ হোসেন বলেন, ‘৫ আগস্ট পালিয়ে যাওয়া স্বৈরাচার কী ধরনের শাসন করেছিল দেশের মানুষ জানে। শুধু বিরোধী দলের নেতাকর্মী নয়, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও শিক্ষার্থীদের গুম করেছে। সামরিক বাহিনীর সদস্যদেরও ছাড় দেয়নি।’
 
আয়নাঘর নামক বস্তু বাংলাদেশের ইতিহাসে নতুন এসেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী প্রজন্ম ইতিহাস পড়ে জানতে পারবে আয়নাঘর আওয়ামী লীগের নতুন স্বপ্ন। দলটি বাংলাদেশকে এমন অনেক নতুন স্বপ্ন উপহার দিয়েছে। কালোবাজারি, ভোট ডাকাতি, লুটপাট, জনগণের সম্পদ কীভাবে দখল করতে হয় সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে দলের নেতাকর্মীরা।’
 
গুম হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘গুমের সঙ্গে জড়িতদের দেশের প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
 
‘জুলাই ও আগস্ট বিপ্লবে অকুতোভয় ছাত্র-জনতা স্বৈরাচারকে পালিয়ে যাওয়ার গণঅভুত্থ্যানের সূচনা করেছে। ১৬ বছরে বিএনপিসহ ছাত্র-জনতার অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। লাখের ওপরে মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। সবশেষ দেড় মাসে ৫-৭ হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসংখ্য ছাত্র-জনতা।’
 
পার্শ্ববর্তী দেশের মানব সৃষ্ট বন্যা দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে তলিয়ে দিয়েছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষতি হয়েছে জানমালের, সম্পদের, গবাদি পশুর। বাড়িঘর ভেঙে-ভেসে আশ্রয়হীন হয়েছে অনেকে। তবে আশার কথা হলো পানি কমতে শুরু করেছে। এ অবস্থায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, থাকবে।’
 
বিএনপির পক্ষ থেকে এ পর্যন্ত সারা দেশে বানভাসীদের মাঝে ১০ কোটি টাকা বিতরণ করা হয়েছে বলেও জানান জাহিদ হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit