শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

উয়েফা থেকে বিশেষ পুরস্কার পেলেন রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : মোনাকোতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) উয়েফা প্রেসিডেন্ট আলেকজেন্ডার সেফেরিনের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন সিআর সেভেন। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসি থেকে ১১ গোল আর তৃতীয় স্থানে থাকা লেভানডোভস্কি থেকে ৪৬ গোল এগিয়ে রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একবার এবং রিয়াল মাদ্রিদের হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেন পর্তুগিজ সুপার স্টার। একমাত্র ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ৩টি ফাইনালে গোল করেছেন এই ফুটবলার।

৩৯ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড এখন খেলেন সৌদি আরবের লিগে। মোনাকোতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪-২৫ মৌসুমের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে তুলে দেয়া হয় পুরস্কারটি। রোনালদোর হাতে পুরস্কার তুলে দেন উয়েফা প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার সেফেরিন। পুরস্কার পেয়ে চ্যাম্পিয়ন্স লিগের স্মৃতিচারণ করলেন রোনালদো। আল নাসরের এই ফুটবলার বলেন, ‘আমার জন্য এখানে আসাটা সব সময় আনন্দের। উয়েফাকে ধন্যবাদ এমন একটা দারুণ সম্মাননার জন্য। চ্যাম্পিয়ন্স লিগ বিশ্বের ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতা।

এই গালা অনুষ্ঠানে আসার অনেক স্মৃতি রয়েছে। প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয় সবসময় বিশেষ যখন আমি ম্যানচেস্টারে ছিলাম। রিয়াল মাদ্রিদে অন্য কারণে বিশেষ। যেখানে আমি ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। আমার মনে আছে ২০১৮ সালে আমার মনে হচ্ছিল আমি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়। শিরোপা জেতার ব্যাপারে একটা চাপ ছিল। অসংখ্য ধন্যবাদ এই পুরস্কারের জন্য।’

চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা এখনও ক্রিস্টিয়ানো রোনালদো। ১৮ বছরের ইউরোপিয়ান ক্লাব ক্যারিয়ারে ১৮৩ ম্যাচ খেলে করেছেন ১৪০ গোল। তার পাশাপাশি রেকর্ড ৪৮টি অ্যাসিস্টও আছে সিআর সেভেনের নামে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit