রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৪০ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আব্দুল আজিজ শিশিরকে (এনটিভি) আহ্বায়ক ও চ্যানেল২৪ এর শরীয়তুর জেলা প্রতিনিধি নুরুল আমীন রবিনকে ১নম্বর যুগ্ন আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের কণ্ঠভোটে সর্ব সম্মতিক্রমে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

কমিটিতে মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহবুব আলম, সময় টিভির জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিল ও জিটিভির জেলা প্রতিনিধি মো. মানিক মোল্লাকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রাজিব হোসেন রাজন (ডিবিসি), মো. ছগির হোসেন (ইনডিপেনডেন্ট টিভি), এসএম শাকিল (যমুনা নিউজ), মো. ফারুক মোল্লা (এশিয়ান টিভি), শাহাদাত হোসেন হিরু (নাগরিক), সাইফুল ইসলাম আকাশ (গ্লোবাল), আসাদ গাজী (এশিয়ান টিভি), সালাউদ্দিন রুপম (দীপ্ত টিভি)।

এসময় চ্যানেল আই ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) শরীয়তপুর জেলা প্রতিনিধি এসএম মজিবুর রহমান, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রোকনুজ্জামান পারভেজ (এটিএন বাংলা ও এটিএন নিউজ) ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খান, (বাংলাভিশন) খোরশেদ আলম বাবুল (চ্যানেল এস) জেলার টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত আহবায়ক আব্দুল আজিজ শিশির বলেন, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন একটি পেশাজীবী সংগঠন। সকলের দায়িত্ব সংগঠনকে এগিয়ে নেওয়া। আমি সকলের সহযোগিতায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে সাংবাদিকদের প্রিয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। তাই সকলের সহযোগিতা কামনা করি।

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit