বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় বিপাকে বিবিসি ১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে ১৫৫ জন নিয়োগ চোটে বিপর্যস্ত ফ্রান্স, এবার ছিটকে গেলেন চুয়ামেনি রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের তালা-কাণ্ড: প্রশাসনের ব্যর্থতা, নাকি বিএনপির সাংগঠনিক দেউলিয়াত্ব? কর অঞ্চল-১৮, ঢাকায় ৭ পদে ৬৫ জনের চাকরির সুযোগ ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস

ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর তড়িঘড়ি করে নিজ বাড়ি ছেড়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নিরাপত্তার কারণে সম্প্রতি তিনি বাড়ি ছেড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন। বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেসেন্টের বিরুদ্ধে হুমকির মাত্রা কতটা গুরুতর, তা এখনো স্পষ্ট নয়। তবে ইরান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা বাড়িয়েছে। ওই ভয়েই এমন সিদ্ধান্ত। গত মাসের শেষ দিকে রয়টার্সের হাতে আসা ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার স্মারকলিপিতেও এ বিষয়ে সতর্ক করা হয়। এতে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের লক্ষ্য করে তেহরানের প্রাণঘাতী হামলার ষড়যন্ত্রগুলো উন্নত পর্যায়ে পৌঁছেছে।

তবে যুক্তরাষ্ট্রের মাটিতে কিংবা বিদেশের অন্য ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা বা কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন অর্থ মন্ত্রণালয়। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের যুদ্ধের মধ্যে তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচেষ্টায় অন্যতম প্রধান ভূমিকা পালন করছেন স্কট বেসেন্ট।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit