বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় বিপাকে বিবিসি ১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে ১৫৫ জন নিয়োগ চোটে বিপর্যস্ত ফ্রান্স, এবার ছিটকে গেলেন চুয়ামেনি রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের তালা-কাণ্ড: প্রশাসনের ব্যর্থতা, নাকি বিএনপির সাংগঠনিক দেউলিয়াত্ব? কর অঞ্চল-১৮, ঢাকায় ৭ পদে ৬৫ জনের চাকরির সুযোগ ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস

আইপিএল নিলামে নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের সর্বশেষ আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

এবার নতুন আইপিএল আসরকে সামনে রেখে আবারও নিলামে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যে আসন্ন মিনি নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হবে এই নিলাম।

নিলামের প্রস্তুতি হিসেবে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজের পাশাপাশি এবার নিলামে নাম জমা দিয়েছেন বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। এ ছাড়া আরও কয়েকজন ক্রিকেটার নিলামে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

নিয়ম অনুযায়ী, আসন্ন আইপিএল নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। উল্লেখ্য, গত আসরের চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত দল পাওয়ার সুযোগ হয়েছিল কেবল মোস্তাফিজের।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit