শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

বিয়ের দিনে অশ্রুচোখে নাগাকে কী বলেছিলেন সামান্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য চার বছর সংসার করার পর বিচ্ছেদ হয়েছে। আর তাদের এ বিচ্ছেদের মূল কারণ ছিল—তৃতীয় ব্যক্তির আগমন। এটি এখন অতীত। বহু আলোচনা-সামালোচনার মাঝে বর্তমানের সংবাদ হচ্ছে— তৃতীয় ব্যক্তির আগমনে গত ৮ আগস্ট বাগদান সারেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। বাগদানের ছবি নিজের সামাজিকমাধ্যমে শেয়ার করেন নাগার বাবা নাগার্জুন আক্কিনেনি। এখন চলছে তাদের বিয়ের আয়োজন।

এদিকে বিয়েবিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য স্বীকার করে বলেছিলেন— সামান্থাকে তিনি ঠকিয়েছেন। নাগা বলেন, জীবন একটাই— সব রকম অভিজ্ঞতা থাকা দরকার। তবে এখন বয়স হয়েছে, নিজেকে বুঝতে শিখেছি। এখন মনে হচ্ছে, এবার থিতু হওয়ার সময় এসেছে। তবে হ্যাঁ— একটা সম্পর্কে থাকার সময় আমি ঠকিয়েছি তাকে।

দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সামান্থার স্বামী নাগা চৈতন্য। তবে এক সময় নিজের বিয়ের দিনই চোখের জল ফেলেছিলেন এ বলিউড অভিনেত্রী।

বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন দুপক্ষই। তবে বিবাহবিচ্ছেদ যে সামান্থাকে যথেষ্ট যন্ত্রণা দিয়েছে, তা কথাবার্তায় বিভিন্ন সময় বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। বিচ্ছেদের পরবর্তী সময়ে অসুস্থ ছিলেন প্রায় দুবছর। যদিও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন সামান্থা। তবে একসময় নিজের বিয়ের দিনই চোখের জল ফেলেছিলেন তিনি। নাগাকে দেখে বলেছিলেন নিজের স্বপ্নের কথা।

গোয়ায় বসেছিল তাদের বিয়ের আসর। হিন্দু ও খ্রিস্ট মতে বিয়ে সারেন তারা। বিয়েতে যে সামান্থা বেজায় খুশি, চোখেমুখেই তা প্রকাশ পেয়েছিল। অতীতে তিনি বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন, নাগাকে তিনিই সব থেকে বেশি ভালোবাসেন। বিয়ের দিনই অশ্রুসজল চোখে নাগাকে বলেছিলেন—এই দিনটার জন্য স্বপ্ন দেখেছিলাম। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ। আমি জানি ভবিষ্যতে তুমি আমাদের সন্তানের সেরা বাবা হবে। যদি একশটা জীবন পাই, প্রত্যেক জীবনেই ঈশ্বরের কাছে তোমাকেই চাইব। এমন এক স্বপ্নই দেখেছিলেন সামান্থা। তবে তা স্বপ্নই রয়ে গেল। সিনেমার সেটে যে ভালোবাসার জন্ম হয়েছিল তার পরিণতি মধুর হয়নি।

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ের মধ্য দিয়ে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু হয়েছিলেন ‘আক্কিনেনি’ পরিবারের একজন— সামান্থা আক্কিনেনি। চার বছরের সংসারের পর ২০২১ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এ দম্পতি। বিচ্ছেদের মাত্র দুই মাস আগেও সন্তান নিতে চেয়েছিলেন সামান্থা। কিন্তু তখনই তাদের জীবনে ঘটে তৃতীয় ব্যক্তির আগমন। 

এরপর থেকেই সাবেক স্ত্রী সামান্থাকে নিয়ে চলছে সামাজিকমাধ্যমে জল্পনা-কল্পনা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাবেক স্বামীর নতুন বিয়ে নিয়ে তার মন্তব্য জানার জন্য। তার ভক্ত–অনুরাগীরা মুখিয়ে আছেন কিছু একটা শোনার অপেক্ষায়। এমন জল্পনা-কল্পনার মাঝেই সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পোস্টে ভালোবাসা ও সম্পর্ক নিয়ে তিনি লিখেছেন— ভালোবাসার আরেক নাম ত্যাগ। এটি অর্থ এমন হতে পারে— সম্পর্কে একজন নিজের সবটা উজাড় করে দেন।

কেউ কেউ জীবনসঙ্গীর মন জয় করার জন্য অনবরত চেষ্টা করে যান। অধিকাংশ প্রচেষ্টা ও আত্মত্যাগ যেন তার দিক থেকেই আসে। কিন্তু অন্যজন সেই সময় নিজেকে ভালোবাসায় মুড়ে রাখতে পছন্দ করেন। ভালোবাসা পাওয়াই তার উদ্দেশ্য— অধিকাংশ সম্পর্কের কাঠামোই এমনই।

নিজের মতামত স্পষ্ট করে এ অভিনেত্রী লিখেছেন— সবাই ভাবে বন্ধুত্ব বা যে কোনো সম্পর্কেই আদান–প্রদানের একটা সমীকরণ থাকে। তুমি কিছু দেবে, আমি কিছু দেব। কিন্তু বছরের পর বছর আমি একটা বিষয় শিখেছি— ভালোবাসা এমনই যে তুমি শুধুই দিয়ে যাবে; বরং তুমি যত দিন না আমাকে ভালোবাসা ফেরত দিচ্ছ, তত দিন আমিই শুধু ভালোবেসে যাব।

সেই সঙ্গে কিছু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করে সামান্থা বলেন, আমি সত্যি কৃতজ্ঞ যে কিছু মানুষ আমাকে ভালোবাসেন। আমি তাদের পাল্টা ভালোবাসা ফিরিয়ে দিতে পারি না।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit