শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

গুম-হত্যা-ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার হবেই: আমিনুল হক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে। তবে ওই ফ্যাসিবাদের দোসররা এখনও রয়ে গেছে। যারা বিগত দিনে গুম, হত্যা, নির্যাতন আর লুটপাটের মাধ্যমে ফ্যাসিবাদকে শক্তিশালী করেছে, স্থায়ী রূপ দিয়েছে এবার তাদের বিচার হবে। এই বাংলার মাটিতেই তাদের বিচার হবে।

বুধবার দুপুরে রাজধানীর উত্তরখানের দোবাদিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত উত্তরখান থানার ৪৪নং ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক জুবায়ের রহমানের পরিবারের সাথে দেখা করে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর এলাকায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কর্মসূচি পালন করা হচ্ছে।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা আজকে ভিকটিম, যারা আজকে তার স্বজনকে হারিয়েছে- তারা যেন বিচার পায় সেটুকু নিশ্চিত করা হবে। তারা যেন মুক্ত, স্বাধীন দেশে সম্মানের সাথে থাকতে পারেন, তাদের সকল অধিকার যেন সম্মানের সাথে বিবেচনা করা হয় সেটা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বাংলাদেশে আর কোনও স্বৈরাচার দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি। যাতে বাংলাদেশে আর কোনও স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এবং একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, যেই সরকার এদেশের জনগণের কথা মতো চলবে।

নিহত শহীদ জুবায়ের রহমানের বাবা সবুর বেপারী তার বক্তব্যে ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ সময় অন্যদের মধ্যে সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন, মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, হাজী মোস্তফা জামান, মহানগর বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী, আহসান হাবিব মোল্লা, আফাজ উদ্দীন আফাজ, উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান (মেম্বার), যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী,দক্ষিণখান বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল তালুকদার,যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক, যুগ্ম আহবায়ক মন্জু পাটোয়ারী, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৪,/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit