বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে লালপুরের শ্রমিক নিহত, আহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৩০২ Time View
মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর)  প্রতিনিধি : ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সাইফুল ইসলাম (৫০)  নিহত হয়েছেন এবং এ ঘটনায় ওই মোটরসাইকেলে থাকা অপর দুই শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে ঈশ্বরদীর পোস্ট অফিস মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, নিহত সাইফুল ইসলাম সহ ওই ৩ জন মোটর সাইকেল যোগে রুপপুর প্রকল্পে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং অপর দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে একজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর পরই ট্রাকের চালক পালিয়ে গেছে,এবিষয়ে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit